ব্রিকস লাগবে (BricksLagbe.com) ব্যবহার করে আপনি নিচের শর্তাবলিতে সম্মত হচ্ছেন।
অ্যাকাউন্ট
- একটি মোবাইল নম্বরে একটি অ্যাকাউন্ট — ক্রেতা, বিক্রেতা বা ড্রাইভার।
- সঠিক তথ্য দেওয়া ব্যবহারকারীর দায়িত্ব। ভুয়া তথ্যে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
বিজ্ঞাপন
- বিজ্ঞাপনের দাম, স্টক ও ছবি সঠিক হতে হবে।
- গাড়ির বিজ্ঞাপন অ্যাডমিন অনুমোদনের পর প্রকাশ হয়; প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশ ফি দিতে হয়।
- নিয়ম ভাঙলে বিজ্ঞাপন সরিয়ে ফেলা হতে পারে।
পেমেন্ট ও নম্বর আনলক
- নম্বর আনলক ফি প্রতিটি বিক্রেতা / ড্রাইভারের জন্য আলাদা।
- পেমেন্ট যাচাই হওয়ার পর নম্বর আনলক হয় এবং আপনার অ্যাকাউন্টে থেকে যায়।
- ভুল তথ্যে জমা দেওয়া পেমেন্ট বাতিল হতে পারে।
দায়বদ্ধতা
ব্রিকস লাগবে ক্রেতা ও বিক্রেতা / ড্রাইভারের মধ্যে যোগাযোগের মাধ্যম। লেনদেনের আগে পণ্যের মান, দাম ও গাড়ির কাগজপত্র নিজে যাচাই করে নিন।
সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬